আমুদরিয়া নিউজ: দীপাবলির আগে উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য ও বাড়তি রেশন দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের আগে তিনি জানান, বন্ধ চা বাগানের ১৯ হাজার শ্রমিককে ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাল দেওয়া হবে। পাশাপাশি, রেশনে চালের পরিমাণ ৩৫ কেজি থেকে বাড়িয়ে ৫০ কেজি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
এদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি দ্রুত খোলার নির্দেশ দেন। শ্রমিকদের জব কার্ড প্রস্তুত রাখার পরামর্শ দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় তাঁদের আনা হবে। পাশাপাশি, সামসিং-সহ বন্ধ চা বাগানগুলি পুনরায় চালুর উদ্যোগের কথাও জানান তিনি।
Total Views:
0