আমুদরিয়া নিউজ: অসমের রাইমনা জঙ্গলে খোঁজ মিলল বক্সা থেকে চলে যাওয়া তিন বছর বয়সি রয়্যাল বেঙ্গল বাঘিনির। বনমন্ত্রী মনোজ ওঁরাও জানিয়েছেন, বাঘিনিটিকে চিহ্নিত করা হয়েছে। তাকে খাঁচাবন্দি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ জন্য ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) প্রয়োজনীয় অনুমতিও মিলেছে।
উল্লেখ্য, বক্সায় বাঘের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে বাঘিনিটিকে আনা হয়েছিল। গত ২ অক্টোবর বক্সার জঙ্গলে তাকে ছাড়া হয়। তবে এক মাসের মধ্যেই সে অসমের রাইমনা জঙ্গলে চলে যায়। তার গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল দুই রাজ্যের বন দফতর। অবশেষে তার খোঁজ মেলায় তাকে উদ্ধারের উদ্যোগ শুরু হয়েছে।
Total Views:
0