৬১ বছরে শাহরুখ, জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ঢল

আমুদরিয়া নিউজ: ৬১ বছরে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সোমবার ২ নভেম্বর প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান হাজারো অনুরাগী। মধ্যরাত থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। চিরচেনা ভঙ্গিতে তাঁদের শুভেচ্ছা জানান শাহরুখ। পাশাপাশি ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ভক্তদের ধন্যবাদ জানান অভিনেতা।

জন্মদিন উপলক্ষে আলোকসজ্জায় সাজানো হয় মুম্বইয়ের সি লিংকও। এদিকে, শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ্যে আসায় ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *