আমুদরিয়া নিউজ: সোমবার সকালে কলকাতার বিধানসভার শৌচালয় থেকে উমেশচন্দ্র দাস (৬২) নামে এক ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার হয়। দীর্ঘক্ষণ শৌচালয় থেকে বের না হওয়ায় সহকর্মীরা দরজা ভেঙে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তিলজলার বাসিন্দা উমেশ বিধানসভার ক্যান্টিনেই রাতে থাকতেন। হেয়ার স্ট্রিট থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
Total Views:
0