আমুদরিয়া নিউজ: দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের এই সাক্ষাতে তরুণদের আন্দোলনের প্রশংসা করে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি দলের নেতাদের পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণও জানান মমতা।
অন্যদিকে, আন্দোলনে সমর্থনের জন্য মমতাকে ধন্যবাদ জানান অভিজিৎ। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর অভিজিৎকে আটক করেছিল দিল্লি পুলিশ। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে আটক করার ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন মমতা।
Total Views:
0