বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের অভিবাদন অমিতাভের, পাশে অভিষেক

আমুদরিয়া নিউজ: রবিবার মুম্বইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন অমিতাভ বচ্চন। তবে এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভিতর থেকে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানান তিনি। পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন।

সম্প্রতি অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকির খবর প্রকাশ্যে আসার পর জলসার নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। বলিউড তারকাদের উপর একাধিক নিরাপত্তাজনিত হামলার ঘটনার জেরেই এই সতর্কতা। অমিতাভের বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *