আমুদরিয়া নিউজ: কোচিং সেন্টার নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আনতে চলেছে কর্নাটকের কংগ্রেস সরকার। রাজ্যের প্রকাশিত খসড়া নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সিরা কোনও কোচিং সেন্টারে ভর্তি হতে পারবে না। অর্থাৎ, দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের কোচিংয়ে ভর্তি নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নতুন নিয়মে সব কোচিং সেন্টারকে সরকারি লাইসেন্স নিতে হবে। পড়ুয়াদের র্যাঙ্ক বা ভাল নম্বরের নিশ্চয়তা দেওয়া যাবে না। দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা ক্লাস নেওয়া যাবে। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এবং শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা হতে হবে স্নাতক। নিয়ম ভাঙলে লাইসেন্স বাতিলেরও প্রস্তাব রয়েছে। স্কুলের পঠনপাঠনে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছে শিক্ষা দফতর।
Total Views:
0