আমুদরিয়া নিউজ: আইডিবিআই ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংয়ের কাছে বিক্রির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যাঙ্ককর্মীদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে তিনি এই বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
রাহুলের অভিযোগ, লাভজনক সরকারি ব্যাঙ্ক বিদেশি সংস্থার হাতে তুলে দিয়ে কর্মী, আমানতকারী এবং সংরক্ষণ নীতির স্বার্থ ক্ষুণ্ণ করছে সরকার। তাঁর দাবি, বেসরকারিকরণ হলে এসসি, এসটি ও ওবিসিদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের সুযোগও ক্ষতিগ্রস্ত হবে। তাঁর কটাক্ষ, ‘‘কংগ্রেস ব্যাঙ্ক তৈরি করেছিল, বিজেপি সেগুলি বিক্রি করছে।’’রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ইম্ফল সফর করেছেন সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ। ভারত-মায়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন আসাম রাইফেলসের ডিজিও।