ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা তুরস্কের, দিল্লির অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় প্রতিনিধি দল

আমুদরিয়া নিউজ: পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে তুরস্কের অবস্থানের পর এবার দিল্লির সঙ্গে সম্পর্ক মজবুত করার বার্তা দিল আঙ্কারা। দিল্লিতে তুরস্কের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সে দেশের রাষ্ট্রদূত আলি মুরাত এরসয় বলেন, ভারত ও তুরস্ক একে অপরের প্রতি অচেনা থাকার ভান করতে পারে না। দুই দেশের কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, গত বছর অপারেশন সিঁদুরের পর তুরস্কের সঙ্গে টানাপড়েনের জেরে ওই অনুষ্ঠানে ভারত কোনও প্রতিনিধি দল পাঠায়নি। তবে এ বছর অনুষ্ঠানে যোগ দেয় ভারতের প্রতিনিধি দল। বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব আলপনা দুবে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বার্তা দেন। সম্প্রতি আজারবাইজান সফরের পর তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই বার্তাকে ভারতের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *