আমুদরিয়া নিউজ: ব্যস্ত জীবন, অফিসের কাজের চাপ, যানজট ও পারিবারিক দায়িত্বের কারণে অনেক সময় সারাদিন মেজাজ খারাপ থাকে। তবে দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখা সম্ভব।
সকালে তাড়াহুড়ো না করে শান্তভাবে দিন শুরু করা, দিনের কাজের তালিকা তৈরি, যাতায়াতের সময় গান শোনা, অফিসের ফাঁকে বিরতি নেওয়া এবং সহকর্মীদের সঙ্গে মতের অমিল হলে ধৈর্য রাখা জরুরি। পাশাপাশি অফিসের কাজের চিন্তা বাড়িতে না নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজের পছন্দের কাজের জন্য কিছুটা সময় রাখা উচিত।
রাতে ঘুমানোর আগে দিনের ভালো মুহূর্তগুলো মনে করা এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাসও মানসিক সুস্থতায় সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, সব সময় হাসিখুশি থাকার চাপ না নিয়ে নিজের আবেগকে গুরুত্ব দেওয়া এবং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখাই ভালো থাকার চাবিকাঠি।