আমুদরিয়া নিউজ: রায়গঞ্জের জনসভা থেকে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গোমাতার কোনও ক্ষতি বরদাস্ত করা হবে না। পাশাপাশি, সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার কথা জানান তিনি।
Total Views:
0