আবহাওয়া আপডেট, ৩০ অক্টোবর ২০২৬

আমুদরিয়া নিউজ: আকাশের বুক চিরে হঠাৎ ডানা মেলেছে কালো মেঘের দল। ভ্যাপসা অস্বস্তি কাটিয়ে হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়া জানান দিচ্ছে—প্রকৃতি আজ তার মেজাজ বদলাতে প্রস্তুত। মেঘ আর রোদের এই লুকোচুরির খেলায় আজ ধেয়ে আসছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

পাহাড়ের পাদদেশ থেকে ডুয়ার্সের অরণ্য—উত্তরবঙ্গের আকাশ আজ বেশ মেঘমন্দ্রিত। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি উপত্যকায় যেমন হালকা বৃষ্টির পরশ রয়েছে, তেমনই শিলিগুড়িসহ সমতলের জেলাগুলোতে হঠাৎ দমকা হাওয়া ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা জোরালো। পাহাড়ি রানীর বুকে মেঘের ডানা আর সমতলে কালবৈশাখীর আমেজ আজ প্রকৃতিকে করে তুলেছে মনোরম। আজ দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ১৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১° সেলসিয়াস, কালিম্পঙের সর্বোচ্চ তাপমাত্রা ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭° সেলসিয়াস, জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০° সেলসিয়াস, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২° সেলসিয়াস, আলিপুরদুয়ারের (ফালাকাটা) সর্বোচ্চ তাপমাত্রা ২৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২° সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানা গেছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও ভ্যাপসা গরমের অস্বস্তি কাটিয়ে স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে মেঘমালা। কলকাতা সহ উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। হঠাৎ এইড়ে চলা ঝড়ে রোদের তেজ কমে নামবে স্বস্তির শীতলতা। আজ কলকাতা ও হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩° সেলসিয়াস, দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪° সেলসিয়াস। হুগলির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২° সেলসিয়াস পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০° সেলসিয়াস, বাঁকুড়ার (বিষ্ণুপুর) সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪° সেলসিয়াস, পূর্ব বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২° সেলসিয়াস, নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস, হুগলির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানা গেছে।

সব মিলিয়ে, আজ বাংলার আকাশ জুড়ে এক ঝোড়ো মেঘের রোমাঞ্চকর খেলা। ঘরে ফেরার পথে বা বাইরে কাজের প্রয়োজনে যাওয়ার সময় একটু সাবধানে থাকা আর সঙ্গে ছাতা রাখাটাই শ্রেয়। প্রকৃতির এই রূপবদলই তো আমাদের মনের ক্যানভাসে ফুটিয়ে তোলে এক স্নিগ্ধ কাব্যিক ছন্দ!

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *