বিশ্বের সেরা ১০০ জাদুঘরের তালিকায় নবম স্থানে ভারতের বিহার জাদুঘর

আমুদরিয়া নিউজ: বিশ্বের সেরা ১০০ জাদুঘরের ২০২৬ সালের তালিকায় নবম স্থান অধিকার করেছে ভারতের বিহার জাদুঘর। বিহারের রাজধানী পাটনায় অবস্থিত এই জাদুঘর এশিয়ার জাদুঘরগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে বলে জানানো হয়েছে। তালিকায় নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টেরও আগে রয়েছে এটি। প্যারিসের লুভর জাদুঘরের স্থান ৩১তম।

২০১৫ সালে উদ্বোধন হওয়া বিহার জাদুঘরে প্রাচীন ইতিহাসের নিদর্শন, লোকশিল্প ও সমকালীন শিল্পকর্মের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। জাপানি স্থপতি ফুমিহিকো মাকির নকশায় তৈরি এই জাদুঘরে শিশুদের জন্যও রয়েছে বিশেষ গ্যালারি।

জার্মানির ভ্রমণ নির্দেশিকা ‘ওর্থ আ জার্নি’ বিশ্বের বিভিন্ন জাদুঘরের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *