আমুদরিয়া নিউজ: কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে তাঁকে ‘গদ্দার’ কটাক্ষ করে পোস্টার ও ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়াল চেতলায়। ৮২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নামে লাগানো ওই পোস্টারে ফিরহাদের সাম্প্রতিক মন্তব্য এবং প্রার্থী নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফিরহাদের মন্তব্যের পরেই এই পোস্টার পড়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে ঘটনায় এখনও পর্যন্ত ফিরহাদ হাকিমের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Total Views:
0