আমুদরিয়া নিউজ: নভেম্বরের শুরু থেকেই জিএসটি, এলপিজির দাম, পেনশন ও আয়কর সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আসতে পারে।
১. জিএসটি: ছোট ব্যবসায়ীদের জন্য রিটার্ন জমার প্রক্রিয়া সহজ করা এবং কর ফেরত দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
২. এলপিজি ও জ্বালানির দাম: ১ নভেম্বর বাণিজ্যিক ও গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার, সিএনজি-পিএনজি এবং বিমানের জ্বালানির দাম পর্যালোচনা করা হবে।
৩. পেনশন: পেনশন চালু রাখতে ৩০ নভেম্বরের মধ্যে জীবন শংসাপত্র জমা দিতে হবে পেনশনভোগীদের। ৮০ বছরের বেশি বয়সিদের জন্য এই প্রক্রিয়া শুরু হয়েছে ১ অক্টোবর থেকে।
৪. আয়কর রিটার্ন: ২০২৬-২৭ মূল্যায়ন বর্ষে নিরীক্ষিত আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ২১ নভেম্বর, ২০২৬ করা হয়েছে।
৫. ফিক্সড ডিপোজিট: কয়েকটি ব্যাঙ্কের নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তিত হয়েছে। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নতুন সুদের হার ও শর্ত যাচাই করে নেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে।