বিমানবন্দরে অবতরণ করতেই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার বিমানে, আতঙ্ক

আমুদরিয়া নিউজ: দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরেই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার বিমানে। জানা গিয়েছে উড়ানটি হংকং থেকে দিল্লির উদ্দেশে আসছিল। দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই উড়ানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-এ আগুন লেগে যায়। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। সেই সময় যাত্রীরা বিমান থেকে অবতরণ করছিলেন। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বিমানের ভিতর। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধারকারী দল এবং দমকলকর্মীরা। দ্রুত বিমানের ভিতর থেকে বের করে আনা হয় সকল যাত্রী এবং ‘ক্রু’দের। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে নিভে যায় আগুন। কিন্তু কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে বিমানের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *