আমুদরিয়া নিউজ: ঘূর্ণিঝড় অর্ণবের পরোক্ষ প্রভাবে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন। তার জেরেই ২৯ অক্টোবর সকালে মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সিকিমের উঁচু পার্বত্য অঞ্চলগুলি। ভোররাত থেকে পারদ নামতে শুরু করে। এরপর হালকা থেকে মাঝারি তুষারপাতে সাদা বরফের চাদরে ঢেকে যায় পূর্ব সিকিমের নাথুলা পাস, ছাঙ্গু লেক, কুপুপ গ্রাম ও গ্নাথাং ভ্যালি-সহ বিস্তীর্ণ এলাকা। পাহাড়ের গায়ে জমে থাকা বরফে প্রকৃতি যেন সেজে ওঠে অপরূপ সাজে। হঠাৎ তুষারপাতের ফলে পার্বত্য অঞ্চলজুড়ে তৈরি হয়েছে শীতের মায়াবী আবহ।
Total Views:
0