আমুদরিয়া নিউজ: ১৮০০ সালের দিকে প্যারিসে নারীদের ট্রাউজার বা প্যান্ট পরা আইনত নিষিদ্ধ ছিল। কিন্তু ১৯ শতক এবং ২০ শতকের শুরুতে অনেক ফরাসি নারী সমাজের এই দমবন্ধ করা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। তাঁরা কেবল পুরুষের পোশাকই পরেননি, অনেকে পুরুষ হিসেবেই জীবনযাপন করতে শুরু করেছিলেন।
সম্প্রতি প্রকাশিত ঐতিহাসিক ছবিতে সেই সময়ের নারীদের এই সাহসী রূপ ধরা পড়েছে, যেখানে তাঁদের তরবারি হাতে কিংবা সামরিক পোশাকে দেখা যাচ্ছে। সেই যুগে একে ‘অস্বাভাবিক’ বা অপরাধ হিসেবে গণ্য করা হতো এবং আইন অমান্যকারীদের কঠোর শাস্তির মুখে পড়তে হতো। তা সত্ত্বেও সমাজের লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে এবং নিজেদের স্বাধীনতার দাবিতে এই নারীদের লড়াই বর্তমান যুগের নারী মুক্তি আন্দোলনের এক অন্যতম ঐতিহাসিক ভিত্তি হিসেবে গণ্য করা হয়।
Total Views:
0