আমুদরিয়া নিউজ: ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই অরুণাচল প্রদেশের সীমান্তে নতুন করে উত্তেজনার অভিযোগ উঠল। ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুরের দাবি, চলতি বছরের জুলাইয়ে চীনা সেনারা ভারতের দাবি করা ভূখণ্ডের প্রায় ৬-৭ কিলোমিটার ভিতরে ঢুকে তাঁবু খাটিয়েছিল।
কাপুরের বক্তব্য অনুযায়ী, প্রথমে দুই দেশের সেনারা নিজেদের অবস্থান থেকে সরে গেলেও কয়েক দিন পর আরও বেশি সংখ্যায় ফিরে আসে চীনা সেনারা। অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকায় দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।
Total Views:
0