আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ১৯ মাসের পুরুষ চিতার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার হওয়া চিতাটির শরীর থেকে অস্ত্রের পাঁচটি ছররা উদ্ধার করেছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার ও চিকিৎসার পরেও মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
কেএনজি২২ নামে চিতাটিকে রবিবার রাতে শেওপুর বনাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছিল। সিটি স্ক্যানে তার অভ্যন্তরীণ অঙ্গ, পেশি ও স্নায়ুতন্ত্রের ক্ষতির প্রমাণ মেলে। কীভাবে চিতাটি গুলিবিদ্ধ হল, তা খতিয়ে দেখতে বন দফতর ও পুলিশ আধিকারিকদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মধ্যপ্রদেশ সরকার।
এই মৃত্যুর ফলে ভারতে চিতার সংখ্যা কমে দাঁড়াল ৫৮-তে। তবে চিতাটির মৃত্যুর নেপথ্যে শিকারিদের হামলা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
Total Views:
0