এসসিও বৈঠকে যোগ দিতে পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ ভারতের

আমুদরিয়া নিউজ: পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের মধ্যেই নতুন কূটনৈতিক পদক্ষেপ করল দিল্লি। আগামী ২০ ও ২১ নভেম্বর দিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাগত সংলাপ মঞ্চের বৈঠকে যোগ দিতে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানো হল।

প্রাচীন সভ্যতা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির আদানপ্রদান এবং সদস্য দেশগুলির মধ্যে যোগাযোগ বাড়ানোই এই বৈঠকের মূল লক্ষ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *