আমুদরিয়া নিউজ: সরশুনা-কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণের জন্য বুধবার সকালে তিন অভিযুক্তকে এলাকায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরে এক তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হয়েছিল। সেই ঘটনায় কিশোরীর মা-বাবা,মামা এবং এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তিন ধৃত পুরুষকে কোমরে দড়ি বেঁধে খালি গায়ে ও খালি পায়ে এলাকায় ঘোরানো হয়। আদালত কিশোরীর বাবা, মামা ও মাকে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
Total Views:
0