হোটেলের করিডোরে লুটিয়ে পড়ে নববধূর মৃত্যু

আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের ঝাঁসিতে হোটেলের করিডোরে হঠাৎ লুটিয়ে পড়ে মৃত্যু হল ২৮ বছরের নববধূ মুসকানের। সোমবার সকালে একটি হোটেলে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে তাঁকে ঘরের দরজার কাছে পড়ে যেতে দেখা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র চার মাস আগে নিলেশের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

মুসকানের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। নিলেশের আগের বিয়ের কথা গোপন রাখার অভিযোগও তুলেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে নিলেশকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *