আমুদরিয়া নিউজ: শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর নতুন পোস্টার ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। পোস্টারে সাদা চুল, মুখে ক্ষতচিহ্ন, হাতে বন্দুক ও ঠোঁটে লাল গোলাপ নিয়ে রহস্যময় লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। পোস্টারটি ভাগ করে শাহরুখ লিখেছেন, ‘কাতিল নেহি, আশিক হুঁ’। তবে পোস্টারটি এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে সমাজমাধ্যমে জল্পনা শুরু হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন-সহ একাধিক তারকা। শুটিংয়ে চোট পেলেও এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
Total Views:
0