উত্তরপ্রদেশে ২০০ আসনে লড়তে চায় কংগ্রেস

আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনে ২০০টি আসনে লড়াইয়ের প্রাথমিক পরিকল্পনা করেছে কংগ্রেস। প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে রাজ্য নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। তবে সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে।

উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩টি আসনের মধ্যে বর্তমানে কংগ্রেসের বিধায়ক মাত্র দু’জন। ২০১৭ সালের নির্বাচনে দলটি সাতটি আসনে জিতেছিল, ২০২২ সালে জিতেছিল মাত্র দু’টিতে। দীর্ঘদিন ধরে রাজ্যে রাজনৈতিক শক্তি কমতে থাকায় এবার ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস। তবে ২০০ আসনে লড়ার পরিকল্পনা চূড়ান্ত আসন বণ্টনের সিদ্ধান্ত নয় বলে দলীয় নেতৃত্বের বক্তব্য। ফলে আসন্ন নির্বাচনে কংগ্রেস ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *