আমুদরিয়া নিউজ: আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভোটাররা এবার এক ঐতিহাসিক সিদ্ধান্তের মুখোমুখি। রাজ্যে বসবাসকারী ধনকুবের বা বিলিয়নেয়ারদের ওপর বিশ্বের প্রথম বিশেষ সম্পদ কর বা ‘বিলিয়নেয়ার ট্যাক্স’ আরোপ করা হবে কি না, তা নিয়ে ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চলেছেন ভোটাররা। এই প্রস্তাব পাস হলে অতি-ধনীদের আয়ের ওপর অতিরিক্ত কর চাপানো হবে, যা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করা হবে।
তবে এই কর নীতির বিরোধিতাও করছেন অনেকে। সমালোচকদের দাবি, এই নিয়মের ফলে বড় বড় ব্যবসায়ীরা ক্যালিফোর্নিয়া ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে পারেন, যা অর্থনীতির ক্ষতি করবে। বিশ্বজুড়ে এই ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে বিশেষজ্ঞদের।
Total Views:
0