‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে কলকাতার প্রবীণ দম্পতি, খোয়া গেল ২৯ লক্ষ টাকা

আমুদরিয়া নিউজ: দিল্লি পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে কলকাতার লেক এলাকার ৬২ বছরের এক মহিলার কাছ থেকে ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

পুলিশের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের দিল্লি পুলিশের সিনিয়র আধিকারিক বলে পরিচয় দেয়। এরপর ওই মহিলা ও তাঁর স্বামীকে একটি কাল্পনিক মানি লন্ডারিং মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য দিল্লি পুলিশ, RBI-সহ বিভিন্ন সরকারি সংস্থার নাম ও লোগো ব্যবহার করা জাল নথিও পাঠানো হয়েছিল।

ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে ধাপে ধাপে টাকা নেওয়া হয়। শেষ পর্যন্ত দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২৯ লক্ষ টাকা পাঠানোর পর প্রতারকরা যোগাযোগ বন্ধ করে দেয়। তখনই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ওই দম্পতি এবং পুলিশের দ্বারস্থ হন।

ঘটনায় কলকাতা পুলিশ IT Act এবং Bharatiya Nyaya Sanhita (BNS)-এর একাধিক ধারায় মামলা করেছে। তদন্তকারীরা প্রতারকদের পরিচয় ও টাকা কোন পথে গিয়েছে, তা খতিয়ে দেখছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *