আজারবাইজানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের

আমুদরিয়া নিউজ: আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য জোরদার করতে আজারবাইজানের বিদেশমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পরিবহণ, পর্যটন, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ইস্ট-ওয়েস্ট ও নর্থ-সাউথ পরিবহণ করিডোর, বাকু বন্দর এবং বাকু-তিবিলিসি-কার্স রেলপথের মাধ্যমে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাও উঠে আসে।

এ ছাড়া রাষ্ট্রসংঘ ও সাংহাই সহযোগিতা সংস্থার মতো বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা এবং সাউথ ককেশাসের পরিস্থিতি, আজারবাইজান-আর্মেনিয়া সম্পর্ক স্বাভাবিকীকরণ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

২০২৫ সালের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতি আজারবাইজানের সমর্থন ঘিরে ভারত-আজারবাইজান সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *