প্রিন্সেস অফ আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার পেলেন মেসি

আমুদরিয়া নিউজ: ফুটবল কেরিয়ার এবং বঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে কাজের স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ পেলেন লিওনেল মেসি। শুক্রবার স্পেনের ওভিয়েদোতে রাজকন্যা লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। বার্সেলোনা, প্যারিস সাঁ জারমাঁর পর বর্তমানে তিনি ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। ১৯৮১ সালে চালু হওয়া এই পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরো অর্থমূল্যও দেওয়া হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *