আমুদরিয়া নিউজ: অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় সড়ক সম্প্রসারণের কাজ চলাকালে বিস্ফোরণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পিনাকোটা গ্রামে পাহাড়ি পাথর ভাঙার সময় জিলেটিন স্টিক ব্যবহার করা একটি যন্ত্রে ত্রুটি দেখা দিলে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন এক চালক, তিন শ্রমিক এবং বিপরীত দিক থেকে যাওয়া এক শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Total Views:
0