আমুদরিয়া নিউজ: ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী ও অর্থনীতিবিদ পারকালা প্রভাকর। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে অভিনেতা প্রকাশ রাজ, আইনজীবী প্রশান্ত ভূষণসহ বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের আয়োজিত এই প্রতিবাদে এসআইআর প্রক্রিয়া বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হবে। বিজেপির অর্থনৈতিক নীতির সমালোচক হিসেবে পরিচিত প্রভাকর এর আগেও বিভিন্ন সরকারি সিদ্ধান্ত ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে সরব হয়েছেন।
Total Views:
0