আমুদরিয়া নিউজ: ক্যান্সার চিকিৎসায় এক ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল চিকিৎসাবিজ্ঞান। বিশ্বের প্রথম ‘পার্সোনালাইজড ক্যান্সার ভ্যাকসিন’-এর প্রধান ট্রায়ালে দেখা গেছে, এটি রোগীদের শরীরে মারণ রোগটি পুনরায় ফিরে আসার ঝুঁকি নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। প্রতিটি রোগীর নিজস্ব টিউমারের ডিএনএ গঠন বিশ্লেষণ করে এই বিশেষ টিকা তৈরি করা হয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে এমনভাবে প্রশিক্ষিত করে, যাতে তারা সুনির্দিষ্ট ক্যান্সার কোষগুলোকে চিনে ধ্বংস করতে পারে।
চিকিৎসা বিজ্ঞানীদের দাবি, এই যুগান্তকারী আবিষ্কার ভবিষ্যতে ক্যান্সার নিরাময় এবং রোগীদের দীর্ঘায়ু নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।
Total Views:
0