জন্মদিনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িতে হামলা

আমুদরিয়া নিউজ: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল ছোড়া হয়। বৃহস্পতিবার রাতে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে এই ঘটনা ঘটে। তবে গাড়িবহর না থেমেই চলে যায়। অভিযুক্তকে খুঁজতে শুরু করেন নিরাপত্তারক্ষীরা।

এর আগে তেল আবিবের হাতিকভা বাজারে নেতানিয়াহুর সফরের সময় বিক্ষোভ দেখান ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁরা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *