আমুদরিয়া নিউজ: অনলাইন জালিয়াতি রুখতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপে ‘সিম-বাইন্ডিং’ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। দূরসঞ্চার বিভাগ (DoT)-এর নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট সচল রাখতে ব্যবহারকারীদের ফোনে সংশ্লিষ্ট নম্বরের রেজিস্টার্ড সিম কার্ড সক্রিয় রাখতে হবে। এই নিয়ম কার্যকর করার জন্য অ্যাপ সংস্থাগুলিকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নতুন নিয়মে ফোনে সিম কার্ড না রেখে শুধু ওয়াই-ফাইয়ের মাধ্যমে মেসেজিং অ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন। তবে প্রতি ছ’ঘণ্টায় স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হওয়ার পুরনো নিয়ম তুলে নিয়ে তার বদলে ঝুঁকির ভিত্তিতে লগ-আউটের ব্যবস্থা করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এই নিয়মের আওতায় থাকলেও স্ন্যাপচ্যাটকে এর বাইরে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
Total Views:
0