আমুদরিয়া নিউজ: অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন এলাকায় ভারত ও চিনের সেনার মধ্যে মুখোমুখি সংঘাত এখনও চলছে বলে জানিয়েছেন আইটিবিপির মহাপরিচালক শত্রুজিৎ কাপুর। বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে এক অনুষ্ঠানে তিনি সীমান্তে ‘শৌর্য’ কমান্ডোদের ভূমিকার প্রশংসা করেন।
তাকসিং এলাকায় গত জুলাই থেকে সীমান্ত উত্তেজনার খবর সামনে এসেছে। কাপুরের মন্তব্যের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
Total Views:
0