পোল্যান্ডে ‘গুড মহারাজা’ হিসেবে স্মরণীয় জাম সাহেব

আমুদরিয়া নিউজ: পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় রাজপরিবারের মানবিক ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, সেই সময় জামনগরের রাজা দিগ্বিজয়সিংজি রঞ্জিতসিংজি জাদেজা এক হাজারেরও বেশি পোলিশ নাগরিককে আশ্রয় দিয়েছিলেন, যাঁদের অধিকাংশই শিশু। সেই অবদানের জন্যই পোল্যান্ডে তিনি ‘ডোবরি মহারাজা’ বা ‘গুড মহারাজা’ নামে পরিচিত। মোদী ভারত-পোল্যান্ডের বন্ধুত্বের ভিত্তি হিসেবে এই মানবিক সম্পর্কের কথা উল্লেখ করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *