আমুদরিয়া নিউজ: সৌদি আরবের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ভারতীয়-সহ দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরও আটজন। বুধবার রাতের এই হামলায় বিমানবন্দরের সম্পত্তিরও ক্ষতি হয়েছে।
আহতদের মধ্যে ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এদিকে, সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।
Total Views:
0