অসমে হাতির চলাচলে নজরদারি বাড়াতে নতুন উদ্যোগ

আমুদরিয়া নিউজ: হাতি-মানুষের সংঘাত কমাতে হাতির চলাচলের পথ চিহ্নিত করা এবং আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করার সুপারিশ করল অসমের পাঁচ বছরের জিপিএস সমীক্ষা।

অসম বন দফতর ও ডব্লিউডব্লিউএফ-ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত এই সমীক্ষায় ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত চারটি স্ত্রী হাতির দল এবং একটি একাকী পুরুষ হাতির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। উদালগুড়ি, শোণিতপুর ও বিশ্বনাথ জেলায় হাতিদের চলাচল সংক্রান্ত ৩৮ হাজারেরও বেশি জিপিএস তথ্য সংগ্রহ করা হয়েছে।

সমীক্ষার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা, রেলপথ ও সড়কে হাতির চলাচল সম্পর্কে সতর্কবার্তা এবং বিভিন্ন জেলার মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে।

Total Views: 2
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *