আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ইন্টারনেটে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এই ত্রুটির কারণে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি তৈরি হওয়ায় বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থা ওয়েবসাইটগুলির নিরাপত্তা হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। দ্রুত ত্রুটি সংশোধন করা সম্ভব না হলে সংশ্লিষ্ট ওয়েব পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের কয়েকটি সরকারি ওয়েবসাইট-সহ একাধিক অনলাইন পরিষেবা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়ার্ডপ্রেস ও জুমলার মতো জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মেও এই প্রোগ্রামিং ভাষার ব্যবহার রয়েছে।