আমুদরিয়া নিউজ: দশমীর সন্ধ্যায় নিউটাউনের বিশ্ববাংলা গেটের ঝুলন্ত রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। হিডকোর সিঁড়ি ব্যবহার করে রেস্তোরাঁয় পৌঁছন দমকলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রেস্তোরাঁর সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে খবর। কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Total Views:
0