আমুদরিয়া নিউজ: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের তেঁতুলতলায় একটি চারচাকা গাড়ি থেকে বিস্ফোরক ও নিষিদ্ধ রাসায়নিক উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে এসটিএফের অভিযানে এনআইএ, এনএসজি ও ফরেন্সিক বিশেষজ্ঞরাও যুক্ত হন। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাইক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া বিস্ফোরক কলকাতার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে সেগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Total Views:
0