মাচা চায়ের সংকট! পর্যটনের চাপে ঐতিহ্য হারাচ্ছে জাপানি শহর

আমুদরিয়া নিউজ: জাপানের ঐতিহাসিক মাচা চায়ের রাজধানী বলা হয় উজি শহরকে। কিন্তু বর্তমানে অতিরিক্ত পর্যটকের ভিড়ে সেখানে প্রিমিয়াম গ্রিন টি বা মাচা চায়ের জোগান তলানিতে ঠেকেছে। বিশ্বজুড়ে এই চায়ের চাহিদা এতটাই বেড়েছে যে স্থানীয় দোকানগুলোতে টিনজাত মাচা কিনতে পর্যটকদের হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় চিন্তায় পড়েছেন চাষিরা। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অতি-পর্যটন এবং অতিরিক্ত বাণিজ্যিকীকরণের চক্করে উজি শহরের শত বছরের পুরনো ঐতিহ্য, স্বাদ ও মাচা তৈরির গুণগত মান ধীরে ধীরে হারিয়ে যেতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *