আমুদরিয়া নিউজ: আমেরিকান প্রখ্যাত অভিনেতা টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে আনা শিশু যৌন নির্যাতনের সমস্ত অভিযোগ খারিজ করে দিলেন আদালত। বিচারক মামলার শুনানি শেষে জানান, অভিনেতার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সপক্ষে কোনো জোরালো বা বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেতা ও তাঁর পরিবার। অভিনেতার আইনজীবীদের দাবি, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মক্কেলের কেরিয়ার ধ্বংস করার জন্য এই মামলা করা হয়েছিল। আদালতের এই রায়ের পর স্বাভাবিকভাবেই আইনি জটিলতা থেকে মুক্ত হলেন এই বর্ষীয়ান অভিনেতা।
Total Views:
0