আমুদরিয়া নিউজ: আমেরিকার ওরেগনের একটি স্কুলে বড়সড় বিপর্যয় রুখে দিলেন এক বীর শিক্ষক। স্কুলে বন্দুকবাজের হামলার সময় নিজের জীবন বাজি রেখে হামলাকারীকে জাপটে ধরেন তিনি। শুরু হয় ধস্তাধস্তি। ঠিক সেই মুহূর্তেই এক পড়ুয়ার সশস্ত্র বাবা সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে একাধিক গুলি চালান। ঘটনার আকস্মিকতায় স্কুলে চরম আতঙ্ক ছড়ায়।
পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় হামলাকারীকে গ্রেফতার করে হাসপাতালে পাঠিয়েছে। শিক্ষকের এই অসীম সাহসিকতা এবং ওই অভিভাবকের সময়োচিত পদক্ষেপের কারণে বহু পড়ুয়ার প্রাণ রক্ষা পেয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
Total Views:
0