আমুদরিয়া নিউজ: ওড়িশার কোরাপুট জেলায় আদানি গোষ্ঠীর বক্সাইট খনি প্রকল্পের জন্য আদিবাসীদের ভুয়ো স্বাক্ষর ও আঙুলের ছাপ ব্যবহার করে জমির সম্মতি নেওয়ার অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মৃত ব্যক্তি ও পক্ষাঘাতগ্রস্ত শয্যাশায়ী মানুষের আঙুলের ছাপও সম্মতিপত্রে ব্যবহার করা হয়েছে।
গৌতম আদানির মালিকানাধীন কলিঙ্গ অ্যালুমিনা লিমিটেডের ২৪ মিলিয়ন ডলারের এই প্রকল্পের জন্য গ্রামসভার সম্মতি নেওয়া হয়েছে বলে নথিতে দেখানো হলেও স্থানীয় আদিবাসীদের দাবি, অধিকাংশ স্বাক্ষর ও আঙুলের ছাপ জাল। সরকারি কাজের কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তা সম্মতিপত্র হিসেবে ব্যবহারের অভিযোগও উঠেছে।
জমি ও পবিত্র বনভূমি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। এ বিষয়ে আদানি গোষ্ঠী ও স্থানীয় প্রশাসনের বক্তব্য জানতে চেয়েও সাড়া পায়নি সংবাদমাধ্যম।