সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি সম্ভব নয়, ইসরাইলকে বার্তা ওবামার

আমুদরিয়া নিউজ: সামরিক শক্তির অপব্যবহার করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে ইসরাইলকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাঁদের জমি দখলের ফলে ইসরাইলের নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নিতে গিয়ে এক অনুষ্ঠানে গাজা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, গাজার ধ্বংসযজ্ঞ ও রক্তপাত যে কাউকেই ব্যথিত করবে। ফিলিস্তিনিদের জমি হারানো ও দীর্ঘদিনের ক্ষোভ বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ।

ওবামার মতে, প্রযুক্তি বা সামরিক শক্তিতে এগিয়ে থাকাই শেষ কথা নয়। প্রায় ৭০ লাখ ফিলিস্তিনিকে এই ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তাঁদের ওপর জোর করে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *