আমুদরিয়া নিউজ: পর্তুগালের জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেরা নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। তাঁর বড় বোন এলমা আভেইরোর দাবি, জাতীয় দলে না ফেরার সম্ভাবনাই বেশি। তাঁর মতে, রোনালদো ও কোচ জর্জ জেসুসের মধ্যে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।
বুধবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে এলমা বলেন, বিশ্বাসঘাতকতার অনুভূতি তৈরি হলে আগের সম্পর্কে ফেরা কঠিন। জাতীয় দলের হয়ে রোনালদোর অবদানের কথা মনে করিয়ে দিয়ে তিনি পর্তুগালের ফুটবল কর্তাদের কৃতজ্ঞ হওয়ার আবেদন জানান।
গত আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের শিবির ছাড়ার পর থেকেই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরে দীর্ঘ বিবৃতিতে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন পর্তুগাল অধিনায়ক। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞার কারণে তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী নভেম্বরের ম্যাচগুলিতে তিনি দলে সুযোগ পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।