আমুদরিয়া নিউজ: চিনের পর এ বার বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখাল নেদারল্যান্ডস। নদী ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার এবং প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় কারিগরি সহায়তা দিতে চায় ইউরোপের দেশটি। মঙ্গলবার ঢাকায় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সিওয়ার্ড সিওয়ার্ডসমারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রস্তাবকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে চায় দুই দেশ। অন্যদিকে, বাংলাদেশের উত্তরাঞ্চলে চিনের পরিকাঠামোগত উপস্থিতি এবং শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্ব নিয়ে ভারতের নজর রয়েছে। তবে প্রকল্পে বিভিন্ন দেশের ভূমিকা ও বাস্তবায়নের রূপরেখা এখনও চূড়ান্ত হয়নি।
Total Views:
0