আমুদরিয়া নিউজ: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দেওয়ায় প্রতিবাদ জানালেন পরিচালক কিরণ রাও। ইনস্টাগ্রাম স্টোরিতে নোটিশ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিনেত্রী সাবা আজাদও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ১০ অক্টোবর মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন আমেরিকার নাগরিক ও ওসিআই কার্ডধারী ইমরান। এরপর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেয়। ইমরানের আইনি দল নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Total Views:
1