আমুদরিয়া নিউজ: ভোটাধিকার রক্ষা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার দিল্লিতে ‘লহেরা দো তেরঙা’ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মিছিলের আগে সেন্ট্রাল পার্ক বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। এর মধ্যেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।
দিপকের দাবি, মিছিল না করার জন্য তাঁকে সতর্ক করতে এসেছিল পুলিশ। তবে কী অভিযোগ রয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি বলে দাবি তাঁর।
দিল্লি পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা বহাল রয়েছে। নির্দিষ্ট স্থানে সীমিত সংখ্যক মানুষকে জাতীয় পতাকা ওড়ানো এবং জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Total Views:
0